রিফান্ড ও রিটার্ন পলিসি (Refund & Returns Policy)

BDSHOPING.NET - Trendy Style, Smart Choice

৭ দিনের সহজ রিটার্ন পলিসি

BDSHOPING গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি পণ্য ক্রয়ের পর যদি কোনো কারণে সেটি আপনার পছন্দ না হয় কিংবা ত্রুটিপূর্ণ থাকে, তবে আপনি ক্রয়ের দিন থেকে ৭ দিনের মধ্যে সেটি ফেরত বা পরিবর্তন করে নিতে পারবেন।

রিটার্নের শর্তাবলী:

  • পণ্যটি অব্যবহৃত, অক্ষত এবং পুনরায় বিক্রয়যোগ্য অবস্থায় থাকতে হবে।
  • পণ্যের সাথে থাকা সমস্ত ট্যাগ, লেবেল, বক্স এবং প্যাকেট অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।
  • অর্ডারের ক্যাশ মেমো বা ইনভয়েস কপি পণ্যটির সাথে ফেরত দিতে হবে।
  • ফ্ল্যাশ সেল বা ডিসকাউন্ট অফারে কেনা পণ্য রিটার্নযোগ্য নয়, তবে সাইজ এক্সচেঞ্জ সুবিধা দেওয়া হতে পারে।

রিফান্ড প্রক্রিয়া:

পণ্যটি আমাদের অফিসে পৌঁছানোর পর কোয়ালিটি কন্ট্রোল টিম দ্বারা যাচাই করা হবে। যাচাইকরণে পণ্য সঠিক পাওয়া গেলে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার মোবাইল ব্যাংকিং (bKash/Nagad) বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফান্ড করে দেওয়া হবে।

বিঃদ্রঃ ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য নয়। রিটার্ন পাঠানোর কুরিয়ার ফি ক্রেতাকে বহন করতে হবে।
0 কার্ট

শপিং কার্ট

আপনার কার্ট খালি আছে

Home Categories All Product Phone